Skip to main content

বাংলার যুব সাথী প্রকল্পের যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria)

বাংলার যুব সাথী প্রকল্পের লাভ কারা পাবে? বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণার সাথে সাথে যুব সমাজের মধ্যে একটি সামান্য প্রশ্ন জেগে উঠেছে যে এই প্রকল্পের মধ্যে কাদের নেয়া হয়েছে এবং কারা পাবে প্রতি মাসে ১৫০০ টাকা করে? আসুন তাহলে জেনে নেয়া যাক সরকার কি নিয়ম নির্ধারণ করেছেন এই প্রকল্পের লাভ দেয়ার জন্য।

মূল যোগ্যতার হাইলাইট (Key Highlights)

  • বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ
  • বাসস্থান: পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
  • কর্মসংস্থান: বেকার / কর্মহীন হতে হবে

বিস্তারিত যোগ্যতার প্রয়োজনীয়তা (Detailed Requirements)

পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুব সাথী প্রকল্পের জন্য সামান্য কিছু নিয়ম ও মাপকাঠি নির্ধারণ করেছেন:

১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা

বাংলার যুব সাথী প্রকল্পের লাভ কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নিতে পারবে। অতএব পশ্চিমবঙ্গের স্থায়ী যুবক যুবতী এই প্রকল্পের প্রধান আবেদনকারী।

২. শিক্ষিত কর্মহীন যুবক- যুবতী

পশ্চিমবঙ্গের বাংলা যুব সাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা প্রদান করা। যে সমস্ত যুবক যুবতী উচ্চ শিক্ষার জন্য অথবা কর্মসংস্থানের খোঁজ করছে এবং প্রতিযোগিতা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে তাদের এই প্রকল্পের মধ্যে প্রধান স্থান দেয়া হয়েছে।

৩. শিক্ষাগত যোগ্যতা

বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার আবশ্যক করা হয়েছে, যার অন্তর্গত সর্বনিম্ন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যুবক-যুবতীদের এই প্রকল্পের অন্তর্গত মাসে ১৫০০ টাকা করে দেয়া হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষিত যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।

৪. আবেদকের বয়স সীমা

বাংলার যুব সাথী প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা পশ্চিমবঙ্গ সরকার রাখা হয়েছে যার অন্তর্গত ২১ বছর থেকে ৪০ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।

৫. অন্যান্য শিক্ষাগত প্রকল্পের সুবিধা ভোগী

যে সমস্ত যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাই, তারা তখনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে যদি তারা অন্যান্য শিক্ষাগত প্রকল্পের লাভ বা স্কলারশিপ না পেয়ে থাকে। যদি আবেদনকারী রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত আর্থিক সহযোগিতা না পেয়ে থাকে তাহলেই তাদের এই প্রকল্পের আওতায় নেয়া হবে।

আবেদন করতে প্রস্তুত?

আপনি যদি উপরের সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেন, তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখে নিন এবং আবেদনের প্রক্রিয়া শুরু করুন।

যোগ্যতা সম্পর্কিত সাধারণ প্রশ্ন (Eligibility FAQs)

আমার বয়স ৪০ বছরের বেশি, আমি কি আবেদন করতে পারব?

না, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য। ১লা জানুয়ারী ২০২৬ অনুযায়ী আপনার বয়স এই সীমার মধ্যে হতে হবে।

আমি স্নাতক বা স্নাতকোত্তর পাশ, আমি কি আবেদন যোগ্য?

হ্যাঁ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে। সুতরাং আপনি যদি স্নাতক, স্নাতকোত্তর বা অন্য কোনো উচ্চতর ডিগ্রিধারী হন এবং বেকার হন, তবে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন।

আমি কি ডিস্টেন্স লার্নিং বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করলে আবেদন করতে পারব?

হ্যাঁ, সরকার স্বীকৃত যেকোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।

পরিবারের কতজন সদস্য এই সুবিধা পেতে পারে?

সাধারণত পরিবার প্রতি একজন বেকার সদস্য এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হন (তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে)।

আমি যদি অন্য কোনো সরকারি ভাতা পাই, তাহলেও কি আবেদন করা যাবে?

না, আপনি যদি ইতিমধ্যেই রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোনো স্কলারশিপ বা ভাতা (যেমন যুবশ্রী) পান, তবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।