Banglar Yuba Sathi 2026: Apply, Eligibility & Benefit
পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজের জন্য নতুন প্রকল্প শুরু করেছেন যার নাম বাংলার যুব সাথী 2026 (Banglar Yuba Sathi 2026)। এই প্রকল্পে মাধ্যমিক উত্তীর্ণ যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা করে দেয়া হবে, পুরুষ এবং মহিলা উভয়কেই এই প্রকল্পের আওতায় নেয়া হয়েছে।
২১ থেকে ৪০ বছর বয়সের যুব সমাজ এই প্রকল্পের অন্তর্গত ১৫০০ টাকা করে পাবে। এই বছর ১৫ই আগস্ট থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে মাধ্যমিক পাস করা সকল যুব সমাজদের এই উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।
Latest Update: Scheme Announcement
বাংলার যুব সাথী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য একটি মাসিক বেকার ভাতা যা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা প্রদান করবে। পশ্চিমবঙ্গের নতুন বাজেটে এই ঘোষণা করা হয়েছে।
- Monthly Assistance: প্রতিমাসে ১৫০০ টাকা (বাৎসরিক ১৫০০ x ১২ = ১৮০০০ টাকা)
- Application Starts: ১৫ আগস্ট ২০২৬
- Target Group: ২১ থেকে ৪০ বছর (শিক্ষিত কর্মহীন যুবক-যুবতী)
Quick Guides
বাংলার যুব সাথী 2026
বাংলার যুব সাথী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য একটি মাসিক বেকার ভাতা যা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা প্রদান করবে। পশ্চিমবঙ্গের নতুন নতুন বাজেটে এই ঘোষণা করা হয়েছে এ সমস্ত যুব সমাজ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের বয়স ২১ থেকে ৪০ বছর। যারা শিক্ষা সংক্রান্ত প্রকল্পের সুবিধা ও স্কলারশিপ পাচ্ছেন না তারা এই সুবিধার লাভ নিতে পারেন।
বিশেষ করে শিক্ষিত কর্মহীনদের জন্য এই বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে মাধ্যমিক পাশ করা যুবকরা ভবিষ্যতের জন্য উচ্চ শিক্ষার ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আর্থিক সাহায্য পাবে। এই বাংলার যুব সাথী প্রকল্পের মুখ্য উদ্দেশ্য যুবকদের আর্থিকভাবে সাহায্য করা যার ফলে তারা নিশ্চিন্তভাবে ভবিষ্যতের জন্য চিন্তাভাবনা করতে পারে এবং এই আর্থিক সুবিধা তাদের কিছু সাহায্য করতে সহযোগিতা করবে।
| Scheme Overview | |
|---|---|
| Scheme Name | Banglar Yuba Sathi (বাংলার যুব সাথী) |
| Benefit Amount | প্রতিমাসে ১৫০০ টাকা |
| Beneficiaries | বেকার যুবক-যুবতী (Unemployed Youth) |
| Education | সর্বনিম্ন মাধ্যমিক পাশ |
| Age Limit | ২১ থেকে ৪০ বছর |
| Duration | সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত |
Banglar Yuba Sathi Eligibility Criteria
বাংলার যুব সাথী প্রকল্পের লাভ কারা পাবে? বাংলার যুব সাথী প্রকল্পের ঘোষণার সাথে সাথে যুব সমাজের মধ্যে একটি সামান্য প্রশ্ন জেগে উঠেছে যে এই প্রকল্পের মধ্যে কাদের নেয়া হয়েছে এবং কারা পাবে প্রতি মাসে ১৫০০ টাকা করে? আসুন তাহলে জেনে নেয়া যাক সরকার কি নিয়ম নির্ধারণ করেছেন এই প্রকল্পের লাভ দেয়ার জন্য।
পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুব সাথী প্রকল্পের জন্য সামান্য কিছু নিয়ম ও মাপকাঠি নির্ধারণ করেছেন যদি কোন যুবক যুবতী এই মাপকাঠির অনুযায়ী হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রকল্পের লাভ পেতে পারে।
পশ্চিমবঙ্গ সরকার বাংলার যুব সাথী প্রকল্পের জন্য সামান্য কিছু নিয়ম ও মাপকাঠি নির্ধারণ করেছেন:
| যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria) | |
|---|---|
| বাসস্থান (Residence) | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
| বয়সসীমা (Age Limit) | ২১ থেকে ৪০ বছর |
| শিক্ষাগত যোগ্যতা (Qualification) | ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পাশ |
| কর্মসংস্থান (Employment) | বেকার / কর্মহীন হতে হবে |
| অন্যান সুবিধা (Other Benefits) | অন্য কোনো সরকারি ভাতা প্রাপক হলে চলবে না |
1. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা: বাংলার যুব সাথী প্রকল্পের লাভ কেবলমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নিতে পারবে। অতএব পশ্চিমবঙ্গের স্থায়ী যুবক যুবতী এই প্রকল্পের প্রধান আবেদনকারী।
2. শিক্ষিত কর্মহীন যুবক- যুবতী: পশ্চিমবঙ্গের বাংলা যুব সাথী প্রকল্পের প্রধান উদ্দেশ্য শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহযোগিতা প্রদান করা। যে সমস্ত যুবক যুবতী উচ্চ শিক্ষার জন্য অথবা কর্মসংস্থানের খোঁজ করছে এবং প্রতিযোগিতা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছে তাদের এই প্রকল্পের মধ্যে প্রধান স্থান দেয়া হয়েছে। এই প্রকল্প এই সমস্ত যুবক যুবতীদের ভরসা বাড়ানোর জন্য বিশেষ করে তৈরি করা হয়েছে।
3. শিক্ষাগত যোগ্যতা: বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার আবশ্যক করা হয়েছে, যার অন্তর্গত সর্বনিম্ন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যুবক-যুবতীদের এই প্রকল্পের অন্তর্গত মাসে ১৫০০ টাকা করে দেয়া হবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষিত যুবক যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
4. আবেদকের বয়স সীমা: বাংলার যুব সাথী প্রকল্পের জন্য নির্দিষ্ট বয়সসীমা পশ্চিমবঙ্গ সরকার রাখা হয়েছে যার অন্তর্গত ২১ বছর থেকে ৪০ বছরের যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে।
5. অন্যান্য শিক্ষাগত প্রকল্পের সুবিধা ভোগী: যে সমস্ত যুবক-যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে চাই, তারা তখনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে যদি তারা অন্যান্য শিক্ষাগত প্রকল্পের লাভ বা স্কলারশিপ না পেয়ে থাকে। যদি আবেদনকারী রাজ্য সরকারের অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্গত আর্থিক সহযোগিতা না পেয়ে থাকে তাহলেই তাদের এই প্রকল্পের আওতায় নেয়া হবে।
বাংলার যুব সাথী প্রকল্প একটি ডাইরেক্ট বেনিফিট স্কিম যার অন্তর্গত আবেদনকারী সরকার দ্বারা সহযোগী আর্থিক রাশি সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে দেয়া হবে। এই প্রকল্পের অনুসারে যুবক যুবতীদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে দেয়া হবে। অনলাইন এবং অফ লাইনের মাধ্যমে এই প্রকল্পের আবেদন করা সম্ভব হবে। ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্পের আবেদন নেয়া শুরু করা হবে।
Banglar Yuba Sathi Required Documents
বাংলার যুব সাথী আবেদনের জরুরী কাগজপত্র: বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনের জন্য কিছু জরুরি নথিপত্র দরকার হবে যা আপনাকে আবেদনের পূর্বে সংগ্রহ করে রাখা অতি আবশ্যক। আপনি এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স করে এবং সাথে স্ক্যান করে ডিজিটাল ফরমেটে সেভ করে রাখতে পারেন, আবেদনের সময় এই ডকুমেন্টগুলি আপনার কাজে লাগবে।
বাংলার যুব সাথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুলি হলঃ
- ১. আধার কার্ড
- ২. মাধ্যমিক এডমিট কার্ড
- ৩. মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট
- ৪. ব্যাংক একাউন্ট ( ব্যাংক একাউন্ট আধারের সাথে লিঙ্ক হওয়া জরুরী)
- ৫. পাসপোর্ট সাইজ ফটো
- ৬. মোবাইল নাম্বার
| নথিপত্র (Document) | বিবরণ (Description) |
|---|---|
| আধার কার্ড (Aadhaar Card) | পরিচয় এবং ঠিকানার প্রমাণ (মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক) |
| মাধ্যমিক এডমিট কার্ড | বয়স প্রমাণের জন্য (Age Proof) |
| শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র | মাধ্যমিক বা উচ্চতর পরীক্ষার মার্কশিট / সার্টিফিকেট |
| ব্যাংক একাউন্ট ডিটেইলস | আধার লিঙ্কযুক্ত সক্রিয় ব্যাংক একাউন্ট (DBT-এর জন্য) |
| পাসপোর্ট সাইজ ফটো | আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি |
| মোবাইল নাম্বার | ওটিপি (OTP) এবং স্ট্যাটাস আপডেটের জন্য |
এই কাগজপত্র গুলি আবেদনের পূর্বে আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এছাড়াও যদি কাগজপত্র দরকার হয় তা আপনাকে আবেদনের সময় জানানো হতে পারে।
Banglar Yuba Sathi Application Process
পশ্চিমবঙ্গের ১৫০০ টাকা প্রতি মাসে যুব সমাজের জন্য প্রকল্পের আবেদন অনলাইন অথবা অফলাইন করা সম্ভব। ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্পের জন্য আবেদন নেয়া শুরু করা হবে।
অনলাইন আবেদন:
অনলাইন আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা নির্ধারিত অফিসিয়াল বাংলার যুব সাথী ওয়েবসাইটে যেতে হবে। যেখানে নিউ অ্যাপ্লিকেশন অপশনেতে গিয়ে আবেদন শুরু করতে পারেন।
অনলাইন আবেদন (Online Application)
ধাপ ১: পোর্টাল ভিজিট
অফিসিয়াল বাংলার যুব সাথী পোর্টালে যান এবং 'New Registration'-এ ক্লিক করুন।
ধাপ ২: তথ্য পূরণ
প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম পূরণ করুন।
ধাপ ৩: ডকুমেন্ট আপলোড
ছবি, আধার কার্ড ও মার্কশিট স্ক্যান করে সঠিক ফরম্যাটে আপলোড করুন।
ধাপ ৪: জমা ও প্রিন্ট
'Submit' বোতামে ক্লিক করুন এবং অ্যাপ্লিকেশন নম্বর সহ স্লিপটি প্রিন্ট করে রাখুন।
অফলাইন আবেদন:
দুয়ার সরকার ক্যাম্প বা বিডিও অফিসে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যেতে পারে।
অফলাইন আবেদন (Offline Application)
দুয়ারে সরকার ক্যাম্প: নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যান এবং ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ জমা দিন। বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসেও জমা দেওয়া যেতে পারে।